জাতীয় নগারিক পার্টি (এনসিপি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে লড়াই করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জোট করার জন্য অনেক ছাড় দিয়েছে এনসিপি। অন্যদেরও এই মানসিকতা ছিল, যার কারণে এই জোটটি হয়েছে। এই জোট এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি। আমাদের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তারা এটা মেনে নিয়েছেন দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।
আসিফ মাহমুদ বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। এখনও একসঙ্গে কাজের সুযোগ আছে।
আরআর