নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলা‌দে‌শে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। এ সময়ে ঢাকার মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের

2026-01-12T21:26:55+00:00
2026-01-12T21:26:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৪১)
ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী। সংগৃহীত ছবি
বাংলা‌দে‌শে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। এ সময়ে ঢাকার মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে নতুন দূতকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছানোর পর রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।

এর আগে, বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনের স্থানীয় সময় গত ৯ জানুয়ারি বিকেলে শপথ নেন। মার্কিন পররাষ্ট্র দফতর আয়োজিত এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস। শপথ অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো জানিয়েছে, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেরেন শপথ অনুষ্ঠান হয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেরেনের প্রচুর জানাশোনা রয়েছে এবং তিনি এই ইস্যুতে অভিজ্ঞ। আমরা প্রত্যাশা করি যে, নতুন রাষ্ট্রদূতের আমলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালি হবে এবং বাংলাদেশে মার্কিন স্বার্থ এগিয়ে নেবে নতুন রাষ্ট্রদূত।


ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও সোমবার ঢাকায় পৌঁছেছেন।

আরআর


  বিষয়:   যুক্তরাষ্ট্র  রাষ্ট্রদূত  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: