গৌরবময় ৩০ বছর উদযাপন শাবি প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে ৩০ বছর পার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়

2026-01-12T22:28:34+00:00
2026-01-12T22:53:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
গৌরবময় ৩০ বছর উদযাপন শাবি প্রেসক্লাবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ১০:৫৩ পিএম
শাবি প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে বর্ণিল আয়োজন। ছবি সংগৃহীত
দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে ৩০ বছর পার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

তিন দশকপূর্তি উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান।

গত শনিবার দিনব্যাপী আয়োজনে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বারবিকিউ পার্টির আয়োজন করা হয়।
 
এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
 
তিনি বলেন, দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে তিন দশকে পদার্পণ করেছে আমাদের এই প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
 
প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন উল্লেখ করে রবিন বলেন, তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলাকে ঘিরে পুনর্মিলনীর আয়োজন করা হয়।

 
উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

৩০ বছর পূর্তি উৎসব এবং পুনর্মিলনী আয়োজনে সহযোগী হিসেবে ছিল আমিন মোহাম্মদ গ্রুপ, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস ও সিলেট সিটি করপোরেশন।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   শাবিপ্রবি  দশকপূর্তি  প্রেসক্লাব  আমিন মোহাম্মদ গ্রুপ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: