মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (১২

2026-01-12T22:33:48+00:00
2026-01-12T23:02:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ১১:০২ পিএম  (ভিজিট : ২০০)
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন। সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের আগুন লাগার ঘটনা ঘটে। 

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করছে। 

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।

আরআর



  বিষয়:   মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র  মহেশখালী  আগুন  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: