বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) সূর্য সেনের রাউজানের

2026-01-12T23:31:47+00:00
2026-01-12T23:31:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম 
মাস্টারদার জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) সূর্য সেনের রাউজানের জন্ম ভিটায় স্মৃতি সৌধ ও ভাস্কর্যে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন করতে আসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। 

শ্রদ্ধা নিবেদন কালে মাস্টারদার জন্ম ভিটায় উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহসভাপতি জয়নাল আবেদীন জুবায়ের, কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ। 


এদিকে, উপজেলা সদরের মুন্সিঘাটার মাস্টারদা সূর্য সেন কমপ্লেক্স চত্বরে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক এবং পৌর পূজা সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, পৌর কমিটি সহসভাপতি তপন চৌধুরী মনু, উপদেষ্টা অরুন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, উল্লাস ধর, শংকর দে, সমীর চৌধুরী প্রমুখ। 

উল্লেখ্য, ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন মাস্টারদা সূর্য সেন। তার পৈতৃক বাস্তুভিটায় ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়েছে সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র। রাউজান সদরে মুন্সির ঘাটায় নির্মিত হয়েছে স্মৃতি সৌধ, তোরণ পাঠাগার ও ভাস্কর্য।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  রাউজান  বিপ্লবী  মাস্টারদা সূর্য সেন  ফাঁসি  দিবস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: