৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পৌষের শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েক দিন থেকে আকাশে সূর্যের

2026-01-12T23:53:22+00:00
2026-01-12T23:53:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ পিএম 
পৌষের শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সংগৃহীত ছবি
পৌষের শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েক দিন থেকে আকাশে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বইছে হিমেল হাওয়া। এমনকি হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আটটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 
 
সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহের পর সোমবার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার একই সময়ে রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরআর
  বিষয়:   শৈত্যপ্রবাহ  শীত  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: