ইরানের সঙ্গে ব্যবসা করলে আরও ২৫ শতাংশ কর বসাবেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের রাস্তায় খামেনির বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-01-13T08:53:44+00:00
2026-01-13T08:53:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে ব্যবসা করলে আরও ২৫ শতাংশ কর বসাবেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ এএম   (ভিজিট : ১৩৯)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
তেহরানের রাস্তায় খামেনির বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের পণ্যের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালের ট্রাম্প জানিয়েছেন, এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুথে লিখেছেন, যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এ নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেনি তারা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি।

চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত।

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এরমধ্যে তিনি শুল্ক আরোপের ঘোষণা দিলেন।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যূন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। আশঙ্কা করা হয় প্রকৃত সংখ্যা আরও বেশি।

/এমএইচআর 



  বিষয়:   ট্রাম্প  ইরান  কর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: