নতুন দল আনছেন এনসিপি থেকে পদত্যাগীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নানা সময়ে পদত্যাগ করা কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে জনযাত্রা (পিপলস মার্চ) নতুন একটি

2026-01-13T10:16:57+00:00
2026-01-13T10:28:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নতুন দল আনছেন এনসিপি থেকে পদত্যাগীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১০:২৮ এএম
মেঘমল্লার বসু, তুহিন খান ও অনিক রায় (বাম থেকে)। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নানা সময়ে পদত্যাগ করা কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে জনযাত্রা (পিপলস মার্চ) নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।  

১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে  আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

জানা গেছে, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলছেন, তাদের লক্ষ্য দেশে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা।

শোনা যাচ্ছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তারা দিকনির্দেশনাও দেবেন। সামনে থাকবেন তরুণেরা।

জানতে চাইলে গতকাল সোমবার মেঘমল্লার বসু  ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘নিপীড়িত মানুষদের হয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার কাজ চলছে। গণমাধ্যমকে এখন এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’ তিনি জানান, ১৬ জানুয়ারি এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে ‘জনযাত্রা’।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানান, তাদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজতন্ত্র ঘরানার একটি রাজনৈতিক দল গঠন। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর প্ল্যাটফর্ম আকারে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং তৃণমূলে সংগঠন গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে। 

পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্ল্যাটফর্মটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।

/এমএইচআর


  বিষয়:   এনসিপি  জনযাত্রা  নতুন দল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: