বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের

2026-01-13T10:57:14+00:00
2026-01-13T10:57:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১০:৫৭ এএম
বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ। প্রতীকী ছবি
বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা পূর্ববর্তী একটি প্রজ্ঞাপন বাতিল করে নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল।


পরবর্তীতে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন প্রেস কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের পক্ষে আর্থিক সরকারি আদেশও জারি হয়েছে। এ প্রেক্ষিতে বর্তমান চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   প্রেস কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: