প্রথম ঘণ্টাতেই আরও ৫ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি এপিলের শুনানি হয়েছে।

2026-01-13T11:20:26+00:00
2026-01-13T11:20:26+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রথম ঘণ্টাতেই আরও ৫ জনের মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম 
চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি এপিলের শুনানি হয়েছে। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি এপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৬টি আপিল মঞ্জুর হয়েছে। পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় ১০টা ৪৫ মিনিটে।

Advertisement
আপিল শুনানিতে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোন স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।

/এমএইচআর 

  বিষয়:   নির্বাচন  মনোনয়ন  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: