হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির আরও একটি মামলার

2026-01-13T13:35:02+00:00
2026-01-13T14:09:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:০৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বামে) এবং টিউলিপ সিদ্দিকি। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির আরও একটি মামলার রায়ের দিন ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এ দিন নির্ধারণ করেন।
 
এদিন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপসহ ১৮ জনকে অবৈধভাবে রাজউকের প্লট বরাদ্দের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
 
এ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একই ধারার আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়মবহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেছে দুদক।
 
ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ৬০ কাঠা জমি নেয়ার অভিযোগে ৬টি মামলা করে দুদক। এরমধ্যেই ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   হাসিনা  টিউলিপ  আজমিনা  মামলা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: