গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সুজানগর ও সাঁথিয়ায় (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

‎পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি)

2026-01-13T14:04:22+00:00
2026-01-13T14:05:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সুজানগর ও সাঁথিয়ায় (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:০৫ পিএম
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জড়ো হন স্থানীয়রা। সংগৃহীত ছবি
‎পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর রাত ৫টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।‎‎

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন। ‎‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে নিহত সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে আসে। বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এ সময় এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয়। 

তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।‎ পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে। 

‎‎এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইশারায় প্রায়ই গরু চোর আসে। আজকে ধরা পড়লে উৎসুক জনতা পিটুনি দিয়েছে।‎‎


সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।

আরআর



  বিষয়:   সুজানগর  গরু  চোর  যুবক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: