‘প্রবাসী ভাইদের জন্য সুখবর’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারেরপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা

2026-01-13T14:18:31+00:00
2026-01-13T14:25:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘প্রবাসী ভাইদের জন্য সুখবর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:২৫ পিএম
সংগৃহীত ছবি
প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। 


মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি। 

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। তাকে অনেক ধন্যবাদ।’

এমএইচজে/


  বিষয়:   প্রবাসী  আইন উপদেষ্টা  ঋণ  আসিফ নজরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: