আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে ঢাকায় আনা হচ্ছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এর আগে

2026-01-13T14:49:33+00:00
2026-01-13T15:27:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে ঢাকায় আনা হচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৩:২৭ পিএম
আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে ঢাকায় আনা হচ্ছে। সংগৃহীত ছবি
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফনান। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠঠে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সময়ের আলোকে বলেন, তাকে ঢাকায় নিতে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। 

এর আগে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছিল। হুজাইফার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। মঙ্গলবার মেডিকেল বোর্ডের বৈঠক ছিল। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত হয়। 


উল্লেখ্য, গত রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় হুজাইফা। সে কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

আরআর


  বিষয়:   আরাকান আর্মি  গুলি  আহত  হুজাইফা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: