নারী অবমাননার অভিযোগে বিতর্কে যশের সিনেমা ‘টক্সিক’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কন্নড় সিনেমার সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। ‘কেজিএফ’ সিরিজের সাফল্যের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ

2026-01-13T15:42:15+00:00
2026-01-13T15:42:15+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নারী অবমাননার অভিযোগে বিতর্কে যশের সিনেমা ‘টক্সিক’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
কন্নড় সিনেমার সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। সংগৃহীত ছবি
কন্নড় সিনেমার সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। ‘কেজিএফ’ সিরিজের সাফল্যের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে টিজার প্রকাশের পর ‘অশ্লীলতা’ ও ‘নারী অবমাননার’ অভিযোগ ওঠায় সেই উত্তেজনায় ভাটা পড়েছে।

গত ৮ জানুয়ারি যশের ৪০তম জন্মদিনে ‘টক্সিক’-এর টিজার প্রকাশ করা হয়। গীতু মোহানদাস পরিচালিত টিজারটি দ্রুতই ভাইরাল হয়। তবে টিজারের একটি দৃশ্যে গাড়ির ভেতরে যশের সঙ্গে একজন নারীকে স্বল্প সময়ের জন্য দেখানো নিয়ে আপত্তি তোলে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা।

Advertisement
তাদের অভিযোগ, দৃশ্যটি সামাজিক মূল্যবোধ ও কন্নড় সংস্কৃতির পরিপন্থী। বিষয়টি নিয়ে তারা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়, কোনো বয়সভিত্তিক সতর্কতা ছাড়াই টিজারটি প্রকাশ করা হয়েছে, যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, সামাজিক নৈতিকতা রক্ষার স্বার্থে এ ধরনের কনটেন্ট দ্রুত সরিয়ে নেওয়া উচিত। তিনি রাজ্য সরকার ও পুলিশের কাছে টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের আহ্বান জানান।

প্রতিবেদনে জানানো হয়, অভিযোগটি খতিয়ে দেখে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। এই বিতর্ক সিনেমাটির প্রচারণা বাড়ালেও মুক্তির ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ রয়েছে।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। এছাড়াও ছবিতে রয়েছেন কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়াসহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী।


/ইউএমএইচ

  বিষয়:   যশ  টক্সিক  নারী অবমাননা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: