আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতে খেলতে যেতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বিসিবি।নিরাপত্তাশঙ্কায়

2026-01-13T16:34:07+00:00
2026-01-13T16:51:31+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
আইসিসির অনুরোধেও অনড় বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৪:৫১ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসি সভাপতি জয় শাহ। সংগৃহীত ছবি
ভারতে খেলতে যেতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। 

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।


বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
 
বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব আইসিসিকে পুনরায় দিয়েছে বিসিবি।

সময়ের আলো/এআর
  বিষয়:   আইসিসি  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: