ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশেগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়েরমধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।মঙ্গলবার

2026-01-13T17:39:02+00:00
2026-01-13T17:41:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৫:৪১ পিএম
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। এর মধ্যে ৬২ দশমিক  ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  হাসপাতাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: