প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৬:২৬ পিএম
আওয়ামী লীগপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে গ্রেফতার। ছবি : সংগৃহীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে রাজশাহীর স্থানীয় লোকজন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে পৃথক দুটি স্থানে তাদের গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আহসান হাবীব রাজশাহী মহানগরীর ৩০ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার এবং হানিফ মো. পলাশ রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শেরেবাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
মতিহার থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/কেএইচও