১৫ জানুয়ারি ট্রাম্প–মাচাদো বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠকে বসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট

2026-01-13T19:49:14+00:00
2026-01-13T19:50:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
১৫ জানুয়ারি ট্রাম্প–মাচাদো বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৭:৫০ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠকে বসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন লেভিট।

সোমবার (১২ জানুয়ারি) লেভিট জানান, বৃহস্পতিবার হোয়াইট হাউসে মাচাদোকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈঠকের আলোচ্যসূচি বা বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে ট্রাম্প প্রকাশ্যে মাচাদোর নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে আনার পরপরই ট্রাম্প মন্তব্য করেছিলেন, 'আমার মনে হয় তার পক্ষে নেতৃত্ব দেওয়া খুব কঠিন হবে। মাচাদোর দেশের ভেতরে প্রয়োজনীয় সমর্থন ও সম্মান নেই।'

ট্রাম্পের ভাষায়, তিনি একজন ভালো মানুষ, কিন্তু ভেনেজুয়েলার জনগণের মধ্যে তার প্রতি যথেষ্ট সম্মান নেই।

এমন অবস্থায় ট্রাম্প ও মাচাদোর আসন্ন বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে গত সপ্তাহে মারিয়া কোরিনা মাচাদো বলেছিলেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পেলে তা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান বা তাকে দিতে চান। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়।

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  মাচাদো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: