‘চাঁদাবাজি বন্ধের রূপরেখা না থাকলে সেই প্ল্যান বাংলাদেশের জন্য না’

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান দেশে এসে বলেছিলেন তার একটি প্ল্যান আছে। সেটা অবশ্যই

2026-01-13T19:59:55+00:00
2026-01-13T20:19:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘চাঁদাবাজি বন্ধের রূপরেখা না থাকলে সেই প্ল্যান বাংলাদেশের জন্য না’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৮:১৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান দেশে এসে বলেছিলেন তার একটি প্ল্যান আছে। সেটা অবশ্যই ভালো প্ল্যান‌। কীভাবে বাংলাদেশে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ করা যায় সেটা যেন ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে এসব না থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য না। অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে 'রাষ্ট্রকল্প লাইব্রেরী' কর্তৃক আয়োজিত 'রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি‌।

তিনি বলেন, ‘আমার একসাথে রাষ্ট্র গঠনে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ায় উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও কাজ করে গেছেন। স্বৈরাচার এরশাদ‌ও এখানে লোকাল গভর্নমেন্ট কন্সট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

যেই বাচ্চারা নিরাপদ সড়কের জন্য নেমে এসেছিল রাষ্ট্রকে মেরামতের জন্য, যে ইনসাফভিত্তিক দেশ বিনির্মাণে শহিদ ওসমান ভাই জীবন দিয়েছিল, সেই ইনসাফের ভিত্তিতে নতুন করে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য চব্বিশে এতোগুলো জীবন দিতে হয়েছে- যদি সত্যিকার অর্থে তাদের ধারণ করে থাকি তাহলে কে কোন দল করলো এই দলাদলি বাদ দিয়ে রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করা জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হ্যাঁ কে জয়ী করে নিয়ে আসা জরুরি। এজন্য আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান। দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান।’  

ওসমান হাদির বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার মধ্যে একটা নতুন স্পিরিট জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহিদ উসমান হাদি। কিন্তু আজকে ৩২তম দিন ওনার শহিদ হওয়ার। এই বর্তমান নির্লজ্জ সরকার শহিদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নি। 

তারা ধরি মাছ না ছুই পানি এভাবে ওসমান হাদি ভাইয়ের জানাজার আয়োজন করে দিয়েছে অতটুকুই। আমাদের ভাই এ বিশ্ববিদ্যালয়ের সন্তান। ইনসাফের রাজত্বের বাণী তিনি প্রচার করেছেন। কিভাবে পেশিশক্তি ও রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইন আমাদেরকে দিয়ে গিয়েছেন। নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন সেই ওসমান হাদি ভাইয়ের বিচার আপনারা কবে করবেন? কিভাবে করবেন সুস্পষ্ট রোড ম্যাপ সকলের সামনে প্রকাশ করুন। যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে।’ 

তিনি আরও বলেন,  ‘বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসনে ইলেকশন করছি। আমার প্রথম দায়িত্ব হলো শহিদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহিদ উসমান হাদি বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর ঝুলিয়ে রাখার এই যে কায়দা কানুন আপনারা সেটা থেকে বের হন।’

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   চাঁদাবাজি  সন্ত্রাস  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: