বিয়ের দাওয়াত না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশ

মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে শহরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি)

2026-01-13T23:01:33+00:00
2026-01-13T23:02:31+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিয়ের দাওয়াত না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:০১ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১১:০২ পিএম
প্রতীকী ছবি
মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে শহরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পালবাড়ি তাকওয়া মসজিদ গলিতে আহতের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত তরিকুল ইসলাম (৫০) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ইয়ামিন হাতে থাকা কুড়াল দিয়ে তার মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত ইয়ামিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আহত তরিকুল ইসলামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   বিয়ে  দাওয়াত  অবসরপ্রাপ্ত  সেনা সদস্য  কুপিয়ে জখম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: