আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা

2026-01-14T09:05:21+00:00
2026-01-14T09:05:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ এএম 
ঢাকার বাতাসে ফের বাড়ছে দূষণ। সংগৃহীত ছবি
বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে আজ দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারত, যার স্কোর ৩১৪। এছাড়া ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, এরপর ২২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর এবং এর পাশাপাশি পঞ্চম অবস্থানে ইরাকের রাজধানী বাগদাদ, এর স্কোর ২১৮। 
 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
একইভাবে ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, এটি শহরে থাকা বাসিন্দাদের জন্য ক্ষতিকর এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।  


/ইউএমএইচ



  বিষয়:   ঢাকার বাতাস  খুব অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: