ভোর রাতে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ডে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার

2026-01-14T12:00:16+00:00
2026-01-14T12:00:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভোর রাতে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ডে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এ
 ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিহত আহমেদ দেওয়ানের মেয়ে রেখা আক্তার জানান, তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকায়। তার বাবা দীর্ঘ ২৫ বছর যাবৎ হক ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। আজ সকাল ৬টা থেকে ডিউটি ছিল তার বাবার। এজন্য ভোর ৫টার দিকে বাড়ি থেকে রওনা হন। কিছুক্ষণ পরই খবর আসে, ডকইয়ার্ডে কারা যেন তাকে ছুরি মেরেছে। পরে সেখানে গিয়ে তার বাবাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি। কারও সাথে কোনো শত্রুতাও ছিল না বলে জানায় পরিবার। 


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরআর


  বিষয়:   কেরানীগঞ্জ  নিরাপত্তাকর্মী  ছুরিকাঘাত  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: