‘জুলাই স্মৃতি জাদুঘরে’ দেখা যাবে গণহত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন।বুধবার

2026-01-14T14:27:56+00:00
2026-01-14T14:27:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘জুলাই স্মৃতি জাদুঘরে’ দেখা যাবে গণহত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম 
গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দিয়েছেন। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

তিনি বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০ জানুয়ারি এর উদ্বোধন হবে। সেখানে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হওয়া বা চলমান বিচারাধীন মামলায় যেসব আলামত জব্দ করা হয়েছে, তা প্রদর্শনের জন্য আমরা আবেদন করেছিলাম। অর্থাৎ এসব মামলায় জব্দকৃত গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত সরঞ্জাম যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দেওয়া হয়।


শুধুমাত্র শুনানি শেষে আগামী এক মাসের জন্য মামলা সম্পর্কিত ওসব আলামত প্রদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 


/ইউএমএইচ



  বিষয়:   জুলাই স্মৃতি জাদুঘর  গণভবন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: