কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছে হুজাইফা, হয়েছে স্ট্রোকও

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাত

2026-01-14T15:34:20+00:00
2026-01-14T15:51:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছে হুজাইফা, হয়েছে স্ট্রোকও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৩:৫১ পিএম
মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনান। সংগৃহীত ছবি
মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাত লাগার কারণে ডান পাশে চাপ বেড়ে গেছে। গুলিবিদ্ধ শিশুর অবস্থা এখনো সংকটাপন্ন।  

বুধবার (১৪ জানুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভায় আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের তথ্যে বলা হয়েছে, তার জটিল অবস্থার পেছনে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণকে দায়ী করা হয়েছে। 

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে যে চিকিৎসা চলমান রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চলছে বলে জানানো হয়েছে। 


মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭, যা তার গুরুতর অবস্থাকে তুলে ধরছে। চিকিৎসকরা জানান, এ পর্যায়ে তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

চিকিৎসকরা বলছেন, গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কে রক্তনালীর ক্ষতি ও স্ট্রোক একসঙ্গে হওয়ায় হুজাইফার চিকিৎসা অত্যন্ত জটিল। এ কারণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা দেশেই পরিচালনা করা হবে। 


/ইউএমএইচ


  বিষয়:   হুজাইফা  স্ট্রোক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: