সৌদি, আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

খামেনির নেতৃত্বাধীন ইসলামি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে তেহরানে সরাসরি হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-01-14T16:05:15+00:00
2026-01-14T16:05:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি, আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৪:০৫ পিএম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি। ছবি : সংগৃহীত
খামেনির নেতৃত্বাধীন ইসলামি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে তেহরানে সরাসরি হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুশিয়ারির পর ওয়াশিংটনকে ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে।

স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
 
ওই ইরানি কর্মকর্তা বলেন, ‘তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।’
 
তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধও জানিয়েছে। 
 
এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ইতোমধ্যে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। জানা গেছে, এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গত সপ্তাহে গ্রেফতার হওয়া বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবারের (১৪ জানুয়ারি) মধ্যে কার্যকর করা হতে পারে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এরফান সোলতানি ইরানে বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন। গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তার বিচার, দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয়।

/এমএইচআর 
  বিষয়:   সৌদি  আমিরাত  তুরস্ক  মার্কিন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: