মা ও স্ত্রীকে হত্যা করে মাংস ছিঁড়ে খেলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মা ও স্ত্রীকে হত্যা করে মাথার খুলি ফাটিয়ে মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ উঠেছে সিকন্দর গুপ্ত (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।গত

2026-01-14T16:13:05+00:00
2026-01-14T16:13:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মা ও স্ত্রীকে হত্যা করে মাংস ছিঁড়ে খেলেন যুবক!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৪:১৩ পিএম
প্রতীকী ছবি
মা ও স্ত্রীকে হত্যা করে মাথার খুলি ফাটিয়ে মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ উঠেছে সিকন্দর গুপ্ত (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

গত সোমবার (১২ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরের পার্সা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সিকন্দর পেশায় শ্রমিক। তিনি মুম্বাইয়ে কাজ করতেন। মাসখানেক আগে তিনি গ্রামে ফেরেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সিকন্দর তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং মা রুনার ওপর মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় খারাপ আচরণ করতেন। পরে ঘটনার দিন তিনি বাসার ছাদের উপর স্ত্রী এবং মাকে সিমেন্টের চাঁই দিয়ে বারবার আঘাত করে মাথা ফাটিয়ে দেন। এসময় চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশিরা এসে দেখেন- সিকন্দর স্ত্রী ও মায়ের মাথার খুলি ফাটিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। এসময় প্রতিবেশিদের মধ্যে মা এবং স্ত্রীর শরীরের মাংসের টুকরো ছুড়ে ফেলতে শুরু করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

সিকন্দরের মানসিক অবস্থা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করে পুলিশ জানায়, প্রথমে সিকন্দর তার স্ত্রী প্রিয়াঙ্কার ওপর হামলা চালিয়ে হত্যা করেন। পরে হত্যা করেন মাকেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সময়ের আলো/এমএইচজে/
  বিষয়:   হত্যা  মাংস  মা  স্ত্রী  গ্রেপ্তার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: