এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন এনসিপির সাকে নেত্রী ডা. তাসনিম জারা। এনসিপি থেকে তার সরে

2026-01-14T17:51:07+00:00
2026-01-14T17:51:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম 
এনসিপির সাকে নেত্রী ডা. তাসনিম জারা। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন এনসিপির সাকে নেত্রী ডা. তাসনিম জারা। এনসিপি থেকে তার সরে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন নিজেই এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্যের সময় তিনি একথা বলেন। 

এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ‘দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একইসঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।’ 


তিনি বলেন, ‘তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার। পরবর্তীতে তিনি জানান, এনসিপি থেকে নয়, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবেন তিনি। এরপর থেকে তার একক নির্বাচনের কার্যক্রম করে আসছেন তিন। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: