ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক এক সাবেক ছাত্রীকে (১২)নিয়ে পালানোর জেরে ওই মাদরাসায় আগুন ধরিয়ে দেওয়া

2026-01-14T17:52:17+00:00
2026-01-14T18:14:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৬:১৪ পিএম
ছবি: সময়ের আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক এক সাবেক ছাত্রীকে (১২) নিয়ে পালানোর জেরে ওই মাদরাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ির মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে জেলার সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে মাদরাসাটি বন্ধ রয়েছে। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন ধরিয়ে দেয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।

সময়ের আলো/এমএইচজে/
  বিষয়:   নোয়াখালী  ছাত্রী  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: