সাহস থাকলে দেশে আসুক, হাসিনা ও তার পুত্রকে স্বরাষ্ট্র উপদেষ্টা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সাহস থাকলে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে এসে আইনের মুখোমুখি হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র

2026-01-14T18:12:59+00:00
2026-01-14T18:12:59+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাহস থাকলে দেশে আসুক, হাসিনা ও তার পুত্রকে স্বরাষ্ট্র উপদেষ্টা
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম 
বিজিবির রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যরা। ছবি : সময়ের আলো
সাহস থাকলে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে এসে আইনের মুখোমুখি হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্রের নির্বাচনকেন্দ্রিক হুমকি ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জাবাবে ওই আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পলাতক ব্যক্তিরা নানা কথা বলতেই পারেন। তবে আইনের আওতায় এসে কথা বললেই কেবল সেটার গ্রহণযোগ্যতা থাকে। অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।

নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। ফোর্সের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে সাবেক সরকারের অনুসারী আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এমন কারও অস্তিত্ব নেই।


বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার রেকর্ডসংখ্যক তিন হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বিজিবির ইতিহাসে সর্বোচ্চ। এসব নবীন সদস্য দ্রুতই বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শুরু করবে।

তিনি বলেন, বড় পরিসরে এই রিক্রুটমেন্টের অন্যতম লক্ষ্য হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এর আগে, রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠানে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন। 

এফআর
  বিষয়:   লোহাগাড়া  চট্টগ্রাম  সাহস  দেশে আসুক  হাসিনা  তার পুত্র  সজীব ওয়াজেদ জয়  স্বরাষ্ট্র উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: