২০২৫ ছিল রেকর্ডে তৃতীয় উষ্ণতম বছর, স্বস্তির আশা নেই ২০২৬ সালেও

সময়ের আলো ডেস্ক

ফিচার

পৃথিবী ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সাল ছিল রেকর্ডে তৃতীয় সর্বাধিক উষ্ণ বছর। যুক্তরাষ্ট্রের গবেষক এবং ইউরোপীয়

2026-01-14T20:38:19+00:00
2026-01-14T20:38:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
২০২৫ ছিল রেকর্ডে তৃতীয় উষ্ণতম বছর, স্বস্তির আশা নেই ২০২৬ সালেও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৮:৩৮ পিএম
প্রতীকী ছবি
পৃথিবী ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সাল ছিল রেকর্ডে তৃতীয় সর্বাধিক উষ্ণ বছর। যুক্তরাষ্ট্রের গবেষক এবং ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, এই পরিস্থিতি থেকে ২০২৬ সালেও মুক্তির কোনো ইঙ্গিত নেই।

ইইউর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থ–এর তথ্য বলছে, গত ১১ বছরই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলো। এর মধ্যে ২০২৪ ছিল সর্বোচ্চ উষ্ণ, আর ২০২৩ দ্বিতীয় অবস্থানে রয়েছে।

প্রথমবারের মতো টানা তিন বছরের গড় হিসাবে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা বিজ্ঞানীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা।

বার্কলে আর্থ বলছে, ২০২৩ থেকে ২০২৫ সালের তাপমাত্রা বৃদ্ধির হার ছিল অস্বাভাবিকভাবে দ্রুত, যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির গতি আরও ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত দেয়।

তাদের মতে, টানা ১১ বছরই ছিল রেকর্ডে সবচেয়ে উষ্ণ সময়কাল- এর মধ্যে ২০২৪ ছিল সর্বোচ্চ উষ্ণ এবং ২০২৩ দ্বিতীয় স্থানে। প্রথমবারের মতো গত তিন বছরের গড় হিসেবে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ ধীর হয়ে পড়ায় বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   উষ্ণতম  জলবায়ু  রেকর্ড 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: