বিএনপির অভিযোগ নিয়ে ইসি সচিবের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করেই এটি তৈরি করা হয়েছে।ত্রয়োদশ

2026-01-14T20:49:52+00:00
2026-01-14T20:49:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিএনপির অভিযোগ নিয়ে ইসি সচিবের ব্যাখ্যা
পোস্টাল ব্যালট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম 
ইসি সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করেই এটি তৈরি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে এ ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

Advertisement
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

পোস্টাল ব্যালটের মাঝামাঝি অবস্থানে থাকায় ভাঁজ করলে ধানের শীষ প্রতীক অনেক সময় দৃষ্টি এড়িয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি। 

 
সচিব বলেন, যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।
 
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধনেরও দাবি জানিয়েছেন তিনি।
  
এ অবস্থায় ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিএনপি  অভিযোগ  ইসি  সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: