মাকে গলা টিপে হত্যা, ছেলে আটক

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী সদর উপজেলায় বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে মোশারফ হোসেনকে (৪৪) গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে

2026-01-14T21:02:24+00:00
2026-01-18T17:22:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মাকে গলা টিপে হত্যা, ছেলে আটক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৫:২২ পিএম
মাকে গলাটিপে হত্যা, ছেলে আটক। সংগৃহীত ছবি
নরসিংদী সদর উপজেলায় বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে মোশারফ হোসেনকে (৪৪) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আটক করে র‍্যাব-১১।

আটককৃত মোশারফ উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে মা জামিলা খাতুনের (৬২) সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ছেলে মোশারফ হোসেনের। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি (সোমবার) রাতে পায়েস খাওয়ার কথা বলে মাকে নিজ ঘরে নিয়ে আসে ছেলে মোশারফ। একপর্যায়ে ওই বৃদ্ধাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় সে। 


বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। বুধবার দুপুরে দলটি মোশারফ হোসেনকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এফআর


  বিষয়:   নরসিংদী  মা  গলাটিপে হত্যা  ছেলে  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: