ফতুল্লায় বাবুর্চি হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চি রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (১৪ জানুয়ারি)

2026-01-14T21:03:57+00:00
2026-01-14T21:03:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ফতুল্লায় বাবুর্চি হত্যার ঘটনায় গ্রেফতার ৪
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম 
ফতুল্লায় ডিবির হাতে গ্রেফতার বাবুর্চি রায়হান হত্যা মামলার চার আসামি। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চি রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার (১৪ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির পাঠানো হয়েছে। 

গ্রেফতার চারজন হলেন, শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮) ও সজিব (২৪)।

ডিবি জানায়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাঢ়া এলাকার ইসদাইর বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রায়হান মোল্লাকে জখম করা হয়। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারের জেরে তার ওপর হামলা চালায় রাজ্জাক ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রায়হানের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে হত্যা মামলা করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানায়, গ্রেফতার আসামি শরিফকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারোক্তি দেন। অন্য তিন আসামির রিমান্ড আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

সময়ের আলো/ আআ


  বিষয়:   হত্যা  ঢাকা  মাদক  ফতুল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: