এবার স্টার সিনেপ্লেক্সে বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা নির্মাণ করেছেন ‘সুলতানাস

2026-01-14T21:40:24+00:00
2026-01-14T21:40:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এবার স্টার সিনেপ্লেক্সে বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা নির্মাণ করেছেন ‘সুলতানাস ড্রিম’। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এবার সিনেমাটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সে।

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’। বাঙালি মুসলিম নারীদের নিয়ে রোকেয়ার ছিল স্বপ্ন। তার সেই স্বপ্ন ও প্রত্যয়ের গল্প পর্দায় তুলে আনেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ‘সুলতানার স্বপ্ন’ থেকে নির্মিত হয়েছে অ্যানিমেশন। স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’। সিনেমাটি এবার দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।

২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের ‘সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভালে' সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে প্রশংসিত এই সিনেমা।

১৬ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

সময়ের আলো/এমএইচজে/
  বিষয়:   স্টার সিনেপ্লেক্স  বেগম রোকেয়া  সুলতানাস ড্রিম 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: