জুবিন গার্গের মৃত্যু নিয়ে সামনে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যাওয়া জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গকে হত্যা করা হয়নি— এমনটাই জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। করোনারের আদালতে উপস্থাপিত

2026-01-14T21:54:59+00:00
2026-01-14T21:54:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
জুবিন গার্গের মৃত্যু নিয়ে সামনে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম 
জুবিন গার্গের মৃত্যু নিয়ে সামনে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যাওয়া জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গকে হত্যা করা হয়নি— এমনটাই জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। করোনারের আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পানিতে নামার সময় লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নিতে গিয়ে ৫২ বছর বয়সী জুবিন গার্গ পানিতে ডুবে মারা যান। পরদিন তার নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাওয়ার কথা ছিল।

তদন্তে জানা গেছে, প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন এবং দ্বিতীয়বার দেওয়া হলেও তা আর পরেননি। এরপর লাইফ জ্যাকেট ছাড়াই একা সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন এবং পানিতে মুখ নিচের দিকে রেখে ভেসে উঠতে থাকেন।

দ্রুত উদ্ধার করে সিপিআর দেওয়া হলেও সেদিনই তার মৃত্যু হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শরীরে পাওয়া আঘাতগুলো উদ্ধার ও সিপিআর দেওয়ার সময়ের বলে জানানো হয়।

আদালতকে জানানো হয়েছে, জুবিন গার্গের উচ্চ রক্তচাপ ও মৃগী রোগের ইতিহাস ছিল। টক্সিকোলজি রিপোর্টে তার রক্তে উচ্চ মাত্রার অ্যালকোহল পাওয়া গেছে, যা গুরুতর নেশার ইঙ্গিত দেয়।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

এদিকে ভারতে, আসামে জুবিন গার্গের মৃত্যু ঘিরে হওয়া একাধিক মামলার তদন্তে একটি বিশেষ তদন্ত দল কাজ করছে।

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   সিঙ্গাপুর  সংগীতশিল্পী  হত্যা  জুবিন গার্গ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: