আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের মনোনীত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি)

2026-01-14T22:37:18+00:00
2026-01-14T22:37:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম 
বিএনপি প্রার্থী মো. হারুনুর রশীদ ও জামায়াত প্রার্থী বিল্লাল হোসেন। সংগৃহীত ছবি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের মনোনীত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ সবুজ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি শোকজ নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়। 

শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন, আসনটির বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ ও জামায়াতের মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।

নোটিশে উল্লেখ করা হয়, লায়ন মো. হারুনুর রশীদ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে গত ৬ জানুয়ারি প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা পোস্টার প্রকাশ করা হয়। একই প্রোফাইল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

অন্যদিকে, গত ৭ জানুয়ারি বিল্লাল হোসেন মিয়াজী নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রার্থীর ছবি ও দাঁড়িপাল্লা প্রতীকসংবলিত ১২ তারিখ সারাদিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’ লেখা পোস্টার শেয়ার করা হয়। এছাড়া ‘বিল্লাল হোসেন মিয়াজী সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক পেজ থেকেও নিয়মিত নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা কমিটির নজরে আসে।


এমন প্রেক্ষাপটে কেন তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে তাদের আগামী সোমবার সকাল ১১টায় ফরিদগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর-এ উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে বলা হয়েছে।

এদিকে, শোকজ নোটিশ দুটি দ্রুত জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

এফআর


  বিষয়:   চাঁদপুর-৪  আচরণবিধি লঙ্ঘন  বিএনপি  জামায়াত প্রার্থী  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: