ইরান ও ইসরায়েলি সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

খামেনির বিরুদ্ধে তেহরানে চলমান বিক্ষোভের মধ্যেই ইরান ও ইসরায়েলি সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।সৌদি গেজেট ও আনাদোলু এজেন্সি জানিয়েছে,যুক্তরাষ্ট্র

2026-01-14T23:01:20+00:00
2026-01-14T23:01:20+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান ও ইসরায়েলি সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:০১ পিএম 
ইসরায়েলি সেনাবাহিনী। ফাইল ছবি
খামেনির বিরুদ্ধে তেহরানে চলমান বিক্ষোভের মধ্যেই ইরান ও ইসরায়েলি সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। 

সৌদি গেজেট ও আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন হুমকি-ধামকি দেয়ার পরই এ কথা জানাল দুদেশ।

Advertisement
আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার সরদার মৌসাভিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, ‘ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের মজুদ (ইরানের) এখন আরও বেড়েছে।’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বর্তমানে ‘প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ আছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত।

এই সময়ের মধ্যে হওয়া সব ধরনের ক্ষয়ক্ষতির মেরামত করা হয়েছে এবং এর ফলে ইরানি প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে বলেও জানান তিনি। 
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার (ইরানে) দিকে নজর রাখার কথা জানিয়েছে ইসরায়েল।

দখলদার দেশটির কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, তেহরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে।
 
তেল আবিবের মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা এখন ‘সম্ভাবনার চেয়ে সময়ের বিষয় হিসেবে’ বেশি বিবেচিত হচ্ছে। তবে হামলার পরিসর, ধরন বা সুনির্দিষ্ট সময় সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য মেলেনি।
 
ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, যেকোনো হামলার আগে ওয়াশিংটন তেল আবিব আগাম জানাবে যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া যায়, বিশেষ করে ইরান যদি ইসরায়েলে হামলা চালায়।
 
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এরইমধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে, বিশেষ করে বিমান বাহিনীতে। সম্ভাব্য মার্কিন হামলার পর ইরানের পক্ষ থেকে যেকোনো সময় প্রতিক্রিয়া আসতে পারে– এমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি নেয়া হয়েছে।
 
এদিকে, উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া, অঞ্চলটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে পরামর্শ দেয়া হয়েছে। 
 
তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেমন বড় পরিসরে সেনা প্রত্যাহার করা হয়েছিল, তেমন কোনো তাৎক্ষণিক লক্ষণ এবার দেখা যায়নি।

/এমএইচআর
  বিষয়:   ইরান  ইসরায়েল  ‘হাই অ্যালার্ট’ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: