কুমিল্লায় অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) হোমনা উপজেলা সদর ও চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স উপস্থিত না রাখার দায়ে মদিনা হসপিটালকে ২০ হাজার টাকা, সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হোমনা জেনারেল হসপিটালকে ১০ হাজার টাক এবং নির্ধারিত রঙের (লাল, হলুদ ও কালো) বর্জ্য বিন যথাযথভাবে না রাখায় ডক্টরস হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন আক্তার সুমি।
এফআর