সরকারের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত হলেন বিমানে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জাতীয় নিরাপত্তা

2026-01-14T23:49:26+00:00
2026-01-14T23:52:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সরকারের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত হলেন বিমানে
পরিচালনা পর্ষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১১:৫২ পিএম
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ইসি সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ দেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

অন্তর্বর্তী সরকারের শীর্ষপর্যায়ের এই তিন কর্মকর্তার অন্তর্ভুক্তিতে সংস্থাটির প্রশাসনিক ও নীতিগত সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সরকার  ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তি  যুক্ত  বিমান  পরিচালনা পর্ষদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: