বর্ষার আগেই জিও চায় চর বগুলাবাসী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

শীত মৌসুমেও চলছে নদী ভাঙন। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও পুরো জনপদ। এমন পরিস্থিতিতে শীত মৌসুমেই জরুরি ভিত্তিতে

2026-01-15T00:17:52+00:00
2026-01-15T00:22:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বর্ষার আগেই জিও চায় চর বগুলাবাসী
নদী ভাঙন রোধে
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১২:২২ এএম
বর্ষার আগেই জিও চায় চর বগুলাবাসী। ছবি : সময়ের আলো
শীত মৌসুমেও চলছে নদী ভাঙন। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও পুরো জনপদ। এমন পরিস্থিতিতে শীত মৌসুমেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন বন্ধের দাবি জানিয়েছে নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের চর বগুলা গ্রামের বাসিন্দারা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দাবি আদায়ে গ্রামের পশ্চিম পাশে নদীতীরে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন প্রায় তিন শতাধিক নারী-পুরুষ। 

এতে গ্রামের বৃদ্ধ, যুবক, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩০ বছর ধরে চর বগুলা গ্রামটি নদী ভাঙনের শিকার। আগে ভাঙনের গতি তুলনামূলক কম থাকলেও বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। মাঝ নদীতে ডুবো চর জেগে ওঠায় স্রোতের দিক পরিবর্তন হয়েছে, ফলে এই এলাকায় ভাঙনের তীব্রতা বহুগুণে বেড়েছে।

তারা জানান, নদী ভাঙতে ভাঙতে এখন বেড়িবাঁধের একেবারে কাছে চলে এসেছে। এই বেড়িবাঁধ ভেঙে গেলে ভাঙনের গতি কয়েক গুণ বেড়ে যাবে। এতে গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ, একটি বাজারসহ অসংখ্য বসতঘর মুহূর্তেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, নদীর একেবারে তীরেই অবস্থিত চর বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। তিনতলা বিশিষ্ট এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, প্রতিদিন বিদ্যালয়ে বসে নদীর গর্জন শুনতে হয়। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আগেই ভাঙন রোধ করা না গেলে পরে তা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। এখন মাত্র এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেললেই বড় ধরনের ক্ষতি থেকে গ্রামটিকে রক্ষা করা সম্ভব। বিষয়টি আমরা একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তারা এসে এলাকা পরিদর্শনও করে গেছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, চর বগুলা গ্রামের পশ্চিম পাশে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়রা আবেদন করেছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দু–এক দিনের মধ্যেই আমরা সংশ্লিষ্টদের নিয়ে এলাকা পরিদর্শনে যাব।

এফআর


  বিষয়:   নদী ভাঙন  বর্ষার আগে  জিও ব্যাগ  চর বগুলা  হাতিয়া  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: