বিপিএলে অচলাবস্থা, হচ্ছে না চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেওয়ার পর বিপিএলে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। বিসিবির সঙ্গে

2026-01-15T13:03:42+00:00
2026-01-15T13:03:42+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএলে অচলাবস্থা, হচ্ছে না চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেওয়ার পর বিপিএলে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। বিসিবির সঙ্গে একাধিক বার আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে আজ বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা শেষ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।

সূচি অনুযায়ী, ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়, টস হওয়ার কথা ছিল সাড়ে ১২টায়। কিন্তু টসের নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো দল মাঠে উপস্থিত হয়নি। একই সময়ে বনানীর একটি হোটেলে কোয়াব দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে উপস্থিত আছেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তাদের উপস্থিতিই স্পষ্ট করে দেয়, দুই দলই বয়কটে শামিল হয়েছে। ফলে দিনের প্রথম ম্যাচ আয়োজনের আর কোনো সম্ভাবনা নেই।

Advertisement
এই সংকটের সূত্রপাত গতকাল বুধবার বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এছাড়া তিনি আরও মন্তব্য করেন, বিশ্বকাপ না খেললে ক্ষতি হবে ক্রিকেটারদের, বোর্ডের নয়। এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় রাতেই জুম কলে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।


পরিস্থিতি সামাল দিতে গত রাতেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাতেও কোনো সমাধান আসেনি। এরপর আজ সকালে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এম নাজমুল ইসলামকে শোকজ করার সিদ্ধান্তের কথা জানায়। তবু কোয়াব তাদের অবস্থানে অনড়। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাজমুলের পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবে না।

সব মিলিয়ে কোয়াবের বয়কট ও বিসিবির সঙ্গে চলমান টানাপোড়েনে বিপিএলের ঢাকা পর্ব শুরুই হলো অনিশ্চয়তার মধ্যে, যার প্রথম শিকার চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ।

আরআর

  বিষয়:   বিপিএল  কোয়াব  চট্টগ্রাম  নোয়াখালী  নাজমুল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: