রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস রমজান দরজায় কড়া নাড়ছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, বাংলাদেশে রমজান সম্ভাব্যভাবে

2026-01-15T14:28:34+00:00
2026-01-15T14:28:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম 
মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস রমজান দরজায় কড়া নাড়ছে। সংগৃহীত ছবি
মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস রমজান দরজায় কড়া নাড়ছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, বাংলাদেশে রমজান সম্ভাব্যভাবে ফেব্রুয়ারি ১৭ থেকে ১৯ তারিখে শুরু হতে পারে। সম্ভাব্য প্রথম দিন হিসেবে ফেব্রুয়ারি ১৮ ধরা হচ্ছে, তবে চাঁদ দেখার ওপর এটি নির্ভর করবে।

২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং পরদিন পালিত হতে পারে ঈদুল ফিতর। রমজান মাসের দৈর্ঘ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিন হতে পারে।

এদিকে, ফেব্রুয়ারি ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের কয়েকদিন পরই শুরু হচ্ছে রোজা। 


/ইউএমএইচ


  বিষয়:   রমজান  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: