সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার

2026-01-15T15:07:19+00:00
2026-01-15T15:45:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৩:৪৫ পিএম
বৃহস্পতিবার দুপুরে রাজধানী বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে করে কোয়াব। সংগৃহীত ছবি
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সভাপতি মোহাম্মদ মিঠুন।

মোহাম্মদ মিঠুন বলেন, এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।

নুরুল হাসান সোহান বলেন, খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।

সংবাদ সম্মেলনে ৫টি কারণ উত্থাপন করেছেন তারা। এক. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, দুই. নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, তিন. বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও পাঁচ. নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়।

আরআর



  বিষয়:   ক্রিকেট  খেলোয়াড়  কোয়াব  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: