প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা

2026-01-15T17:53:53+00:00
2026-01-15T17:53:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি দায়িত্বশীল সূত্র। এর মধ্য দিয়ে দশ লক্ষাধিক চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। 

ফল প্রকাশ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের এক কর্মকর্তা জানান, ওএমআর শিট মূল্যায়নসহ কারিগরি সব কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে আমরা নির্দিষ্ট কোনো ‘টাইমফ্রেম’ এই মুহূর্তে বলতে চাই না। তবে আমি প্রার্থীদের আশ্বস্ত করছি যে, অতি দ্রুতই ফল প্রকাশ করা হবে। আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।’ 


উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই লড়াইয়ে অংশ নেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি পদের জন্য গড়ে লড়ছেন প্রায় ৭০ জন প্রার্থী। 

পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রকাশের তারিখ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   প্রাথমিক শিক্ষক  নিয়োগ পরীক্ষা  ফল প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: