প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরআগে, গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
দেশে ফেরার পর তারেক রহমান প্রথমবারের মত ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন।
সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে।
সময়ের আলো/জেডআই