প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম চবি শাখা ছাত্রদলের

চবি প্রতিনিধি

শিক্ষা

নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি পালন

2026-01-15T19:04:44+00:00
2026-01-15T19:05:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম চবি শাখা ছাত্রদলের
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৭:০৫ পিএম
চবির উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের প্রতিনিধিদল। ছবি : সময়ের আলো
নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে ৬ ঘন্টা এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। 

এসময় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘বাহ ভিসি চমৎকার, নিয়োগের পাহারাদার’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘শিক্ষার নামে বৈষম্য চলবে না’, ‘শিক্ষার নামে নিয়োগ চলবে না’, ‘অবিলম্বে প্রশাসনের পদত্যাগ চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি শেষে দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনের নেতারা।

অবস্থান কর্মসূচি শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা বৈষম্যমুক্ত একটি ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম। কিন্তু গত ১৫–১৬ মাসে প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। সম্প্রতি নিয়োগের নামে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। আমরা ভেবেছিলাম প্রশাসন এসব নিয়োগের তথ্য প্রকাশ করবে, কিন্তু তারা তা করেনি। বরং কেউ কেউ বলেছে, এগুলো নাকি তাদের দেখার বিষয় নয়। তাহলে তাদের দেখার বিষয় কী?

তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) উপাচার্য ও উপ-উপাচার্য অফিস করেননি। কেন তারা অফিসে আসেননি, এটা কি মনের দুর্বলতার কারণে? আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রোববার থেকে আরও কঠোর কর্মসূচিতে যাবো।

এদিকে উপাচার্যের অনুপস্থিতিতে ছাত্রদলের একটি প্রতিনিধিদল উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপ-উপাচার্য বলেন, তোমাদের যত দাবি আমি উপাচার্যের কাছে পৌঁছে দেব। 

সময়ের আলো/আআ



  বিষয়:   ছাত্রদল  পদত্যাগ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  অনিয়ম  দুর্নীতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: