ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেয় না, উল্টো দেয় : মিরাজ

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিকেটারদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছেন এম নাজমুল ইসলাম।তবে তাতেও মাঠে ফেরেননি ক্রিকেটাররা, ফলে

2026-01-15T19:39:09+00:00
2026-01-15T19:54:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেয় না, উল্টো দেয় : মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি
ক্রিকেটারদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছেন এম নাজমুল ইসলাম। তবে তাতেও মাঠে ফেরেননি ক্রিকেটাররা, ফলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের ঘোষণা দিয়েছে বিসিবি। 

আন্দোলনে যুক্ত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অভিভাবকসুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটেও প্রত্যাশিত নয়। খেলা হচ্ছে বলেই বিসিবি আজকের জায়গায় পৌঁছেছে।

বৃহস্পতিবার কোয়াবের এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।’

ক্রিকেটারদের বেতন ও বিসিবির আয় নিয়ে মিরাজ বলেন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলা হয়, আমাদের টাকায়ই তো আপনারা চলেন। আমরা টাকা দিই বলেই তো মাঠে খেলছেন। জিনিসটা এ রকম না। আমরা যে টাকাটা আয় করি, এর বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকে আসে। আজকে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, সেখানে জাতীয় দলকে প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রতিনিধিত্ব করেছে, তাদের সবার একটা অংশ আছে।’


তিনি আরও বলেন, ‘আমরা মনে হয় সবচেয়ে বেশি কর দিই। ২৫-৩০ শতাংশ কর দিই। এর অর্থ আমরা সরকারকে দিই। অনেকের ধারণা আছে সরকার থেকে মনে হয় টাকা দেয়, আসলে ব্যাপারটা এমন নয়। এই জিনিসটা হয়তো পরিষ্কার করা হয় না, ভুল বোঝানো হয়।’

বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল দাবি মিরাজের, ‘আমরা যে টাকা আয় করি, সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে, তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে। খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’

সময়ের আলো/এআর


  বিষয়:   সরকার  টাকা  ট্যাক্স 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: