জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের

2026-01-15T20:07:26+00:00
2026-01-15T20:07:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি আহ্বান করা হয়েছে। 


উক্ত তথ্য আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫ টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নং ৬২৮, ভবন নং ৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে পাঠানোর আহবান জানানো হয়েছে। 

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জাতীয় মানবাধিকার কমিশন  চেয়ারপারসন ও কমিশনার নিয়োগ  গণবিজ্ঞপ্তি জারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: