‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন জল্পনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে। ২০২৪ সালের

2026-01-15T22:54:12+00:00
2026-01-15T22:54:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
তেহরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন জল্পনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেইনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য ট্রাম্প রক্ষা পেলেও কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে গুলির ঘটনার ওই ভিডিও দেখিয়ে বলা হয়, ‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না।’ 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দিয়ে ওই বার্তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান এক বন্দুকধারী। কান ছুঁয়ে পাশ দিয়ে গুলি চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেও বেশ আহত হন তিনি। হামলার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে রিপাবলিকান এই নেতা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরেন। 


এদিক, গত কয়েকদিনে ট্রাম্প বারবার বলেছেন, বিক্ষোভ দমনে যে কঠোরতা দেখানো হচ্ছে, তাতে ইরানের জনগণের পাশে দাঁড়াতে চান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে চলমান দমন-পীড়নে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভের সময় গ্রেফতরকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

গতকাল বুধবার ট্রাম্প বলেছেন, ‘অপর পক্ষের খুব গুরুত্বপূর্ণ একাধিক সূত্র তাকে জানিয়েছে, ইরান সরকারের বিক্ষোভ দমনের সময় হত্যাকাণ্ড কমে এসেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গুলি লক্ষ্যভ্রষ্ট  ট্রাম্প  রক্তাক্ত ছবি  হুমকি ইরানের 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: